প্রতিষ্ঠাতার বাণী
আলহাজ্ব মোহাম্মদ নুরুচ্ছাফা
প্রতিষ্ঠাতার বাণী
জ্ঞানই শক্তি, জ্ঞানই আলো। জ্ঞানের আলোয় আলোকিত উন্নত জাতি গড়ার লক্ষ্যে ১৯৮৯ সালে প্রতিষ্ঠা করা হয় এই মাদ্রাসাটি। প্রতিষ্ঠার পর হতে জ্ঞান বিতরণের মহৎ কাজটি অদম্য নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করে এই চলেছে এই মাদ্রাসাটি। ইতিমধ্যে এই মাদরাসাটি চট্টগ্রাম জেলায় চান্দগাঁও থানা ফলাফলের দিক দিয়ে অনেক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এই ধারা অব্যাহত রেখে মাদ্রাসাটি যাতে ভবিষ্যতে উত্তরোত্তর সমৃদ্ধি দিকে এগিয়ে যেতে পারে তার জন্য সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। আমি এ ব্যাপাওে অত্র এলাকার সকলের আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করছি।
আলহাজ্ব মোহাম্মদ নুরুচ্ছাফা
প্রতিষ্ঠাতা
ছাফা মোতালেব আমিন ইসলাম সুন্নিয়া দাখিল মাদ্রাসা
Details
সুপারের বাণী
মোঃ জাহাঙ্গীর খলিলী
সুপারের বাণী
মাদ্রাসা শিক্ষায় প্রথম প্রতিষ্ঠান ছিল সাফা পর্বতের পাদদেশে যায়েদ-বিন-আকরামের বাড়িতে- যেখানে স্বয়ং রাসুল (সঃ) ছিলেন শিক্ষক এবং শিক্ষার্থী ছিলেন তাঁর কয়েকজন অনুসারী নওমুসলিম। হিজরতের পর মদিনায় মসজিদে নববি-র পূর্বপাশে স্থাপিত হয় মাদ্রাসা আহলে সুফ্ফা। শিক্ষক ছিলেন উবাদা-ইবনে সামিত আর শিক্ষার্থীদের মধ্যে ছিলেন আবু হুরাইরা (রা) মুয়াজ-ইবন জবল, গিফারি (রা) প্রমুখ। সেকালের মাদ্রাসা পাঠ্যসূচির ছিল, কোরআন, হাদিস, ফারায়েজ, প্রাথমিক চিকিৎসা, বংশ শাস্ত্র, তাজবীদ ইত্যাদি। এছাড়া অশ^ চালনা, হস্তলিপি বিদ্যা, শরীর চর্চা ইত্যাদিও পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ছিল। নবুয়তের প্রথম দিন থেকে উমাইয়া বংশের শাসনামলের প্রথম ভাগ পর্যন্ত প্রায় একশ বছর সময়কালকে মাদরাসা শিক্ষার প্রথম পর্যায় ধরা হয়। সুতরাং বহুমূখী এই মাদ্রাসাটির বহুমাত্রিক সাফল্যে আমরা নিরন্তর প্রয়াসের ক্ষুদ্রাতি ক্ষুদ অংশও যদি সহায়ক হয় তবেই আমি তৃপ্ত। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন
মোঃ জাহাঙ্গীর খলিলী
সুপার ও সচিব
Details
Welcome To Our Madrasah
Welcome To Our Madrasah
অভিভাবক সমীপে
১। অভিভাবকের সহৃদয় সহযোগিতার উপর মাদ্রাসার সার্বিক সাফল্য এবং উন্নতি নির্ভর করে।
২। অভিভাবক কর্তৃক এ ডায়েরী নিয়মিত তদারক হওয়া প্রয়োজন। ডায়েরীতে লিখিত শিক্ষক/শিক্ষিকা মন্তব্য যথাযথভাবে লক্ষ রাখতে হবে এবং ডায়েরীতে স্বাক্ষর দিতে হবে।
৩। ছেলে-মেয়ে নিয়মিতভাবে বাড়িতে একাডেমির কাজ ও লেখাপড়া করছে কিনা তার প্রতি অভিভাবকের লক্ষ রাখা উচিত।
৪। ছাত্র-ছাত্রীকে নির্দিষ্ট পোষাক বা ইউনিফরম পরে পরিচ্ছন্নভাবে একাডেমিতে আসতে হবে।
৫। ছাত্র-ছাত্রীকে একাডেমীতে আসার পূর্বে রুটিন অনুযায়ী বই, খাতা, স্কেল, রাবার, পেন্সিল সাথে পাঠাতে হবে।
৬। চিত্রাঙ্কন বিষয়ের নির্ধারিত তারিখে অবশ্যই কালার পেন্সিল বক্স পাঠাতে হবে।
৭। একাডেমির দেয়া পাঠ সমূহ ভালভাবে শেখাতে হবে।
৮। ছাত্র-ছাত্রীরা যাতে নিয়মিত টিফিন নিয়ে আসে অভিভাবককে তার ব্যবস্থা করতে হবে।
৯। শ্রেণিতে পাঠ্যদান কিংবা পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকগণ অনুমোদিত স্থান ছাড়া একাডেমির প্রাঙ্গণে ঘুরা ফেরা করতে হবে।
১০। ছাত্র-ছাত্রীরা যাতে কোন প্রকার দামী কলম, ঘড়ি, মোবাইল ও অন্যান্য ইলেক্ট্রনিক্সের জিনিস একাডেমিতে নিয়ে না আসে সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
১১। একাডেমির অভ্যন্তরীন সমস্ত বিষয়ে একাডেমির প্রধানের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
শিক্ষা উপকরণ
(১) পাঠ্য তালিকার অর্ন্তভূক্ত সমস্ত বই পুস্তক।
(২) পাঠ্য বিষয় সমূহের প্রতিটির জন্য ২টি করে খাতা (শ্রেণির ও বাড়ির কাজের জন্য)
(৩) কোন বিশেষ বা অতিরিক্ত (একাডেমির নির্দেশক্রমে।)
(৪) টিউটোরিয়াল পরীক্ষার/মিডর্টাম/ক্লাশ টেষ্ঠ খাতা (শুধুমাত্র পরীক্ষার জন্য ব্যবহৃত হবে।)
(৫) ডায়েরী।
(৬) ১টি রাবার।
(৭) ২টি পেন্সিল (১ম,২য় শ্রেণি)।
(৮) কলম ৩য় শ্রেণি থেকে উপরের শ্রেণি গুলোর জন্যে।
(৯) ১টি সার্পনার।
(১০) ১টি ইনসট্রোমেন্ট বক্স।
(১১) অংকন সামগ্রী।
শিক্ষার্থীর করণীয়
আমি নির্দিষ্ট সময়ে মাদ্রাসায় আসব।
আমি শৃঙ্খলা রক্ষা করে এসেম্বিলীতে উপস্থিত থাকব।
ঘন্টা বাজবার সঙ্গে সঙ্গে শ্রেণি কক্ষে পাঠে মন দেব।
আমি শ্রেণিতে এমনভাবে কথা বলব যেন অন্যের কাজে ব্যাঘাত না ঘটে।
আমি শ্রেণিকক্ষ পরিস্কার রাখব।
সানন্দে অনুসন্ধিৎসু মন দিয়ে অধ্যয়ন করব।
মাদ্রাসায় চলাফেরার সময় দোঁড়াদোঁড়ি করব না।
সময়ের মূল্য বুঝে কাজ করব।
কখনও মিথ্যা কথা বলব না।
বাড়ীতে ঠিকমত লেখাপড়া করব।
পিতা-মাতা ও গুরুজনদের কথা মেনে চলব।
আমার উপরের শ্রেণিতে অধ্যয়রত ছাত্র-ছাত্রীদের সম্মান করব।
গহপাঠীদের সঙ্গে ভ্রাতৃত্বসুলভ আচারণ করব এবং আমার নীচের শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের প্রতি ¯েœহশীল হব।
দিনে কমপক্ষে একটি ভাল কাজ করব।
মাদ্রাসার যে কোন অনুষ্ঠানে আমি একজন স্বেচ্ছাসেবক থাকব।
মাদ্রাসার সম্পদের রক্ষাবেক্ষণ করব, ক্ষতি করব না।
মাদ্রাসার যেখানে সেখানে খেলব না ও কফ্-থুথু ফেলব না।
শিক্ষকের কাছে থেকে নির্ভয়ে ও নিঃসংকোচে অজানাকে জানার চেষ্টা করব।
আমি সর্বদা শিক্ষক শিক্ষিকাবৃন্দের অনুগত থাকব, মাদ্রাসার সকল নিয়ম শৃঙ্খলা ও আইন-কানুন মেনে চলব।
Details
ক্যালেন্ডার
| রবি |
সোম |
মঙ্গল |
বুধ |
বৃহঃ |
শুক্র |
শনি |
জরুরি হটলাইন
