EIIN : 104232
Madrasha Code : 19588 Jetty Road, Chandgaon, Chittagong; 01309104232, 01825267355
Welcome To Our Madrasah

    Welcome To Our Madrasah

    অভিভাবক সমীপে   
    ১। অভিভাবকের সহৃদয় সহযোগিতার উপর মাদ্রাসার সার্বিক সাফল্য এবং উন্নতি নির্ভর করে।
    ২। অভিভাবক কর্তৃক এ ডায়েরী নিয়মিত তদারক হওয়া প্রয়োজন। ডায়েরীতে লিখিত শিক্ষক/শিক্ষিকা মন্তব্য যথাযথভাবে লক্ষ রাখতে হবে এবং ডায়েরীতে স্বাক্ষর দিতে হবে।
    ৩। ছেলে-মেয়ে নিয়মিতভাবে বাড়িতে একাডেমির কাজ ও লেখাপড়া করছে কিনা তার প্রতি অভিভাবকের লক্ষ রাখা উচিত।
    ৪। ছাত্র-ছাত্রীকে নির্দিষ্ট পোষাক বা ইউনিফরম পরে পরিচ্ছন্নভাবে একাডেমিতে আসতে হবে।
    ৫। ছাত্র-ছাত্রীকে একাডেমীতে আসার পূর্বে রুটিন অনুযায়ী বই, খাতা, স্কেল, রাবার, পেন্সিল সাথে পাঠাতে হবে।
    ৬। চিত্রাঙ্কন বিষয়ের নির্ধারিত তারিখে অবশ্যই কালার পেন্সিল বক্স পাঠাতে হবে।
    ৭। একাডেমির দেয়া পাঠ সমূহ ভালভাবে শেখাতে হবে।
    ৮। ছাত্র-ছাত্রীরা যাতে  নিয়মিত টিফিন নিয়ে আসে অভিভাবককে তার  ব্যবস্থা করতে হবে।
    ৯। শ্রেণিতে পাঠ্যদান কিংবা পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকগণ অনুমোদিত স্থান ছাড়া একাডেমির প্রাঙ্গণে ঘুরা ফেরা করতে হবে।
    ১০। ছাত্র-ছাত্রীরা যাতে কোন প্রকার দামী কলম, ঘড়ি, মোবাইল ও অন্যান্য ইলেক্ট্রনিক্সের জিনিস একাডেমিতে নিয়ে না আসে সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
    ১১। একাডেমির অভ্যন্তরীন সমস্ত বিষয়ে একাডেমির প্রধানের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
        
    শিক্ষা উপকরণ
    (১)    পাঠ্য তালিকার অর্ন্তভূক্ত সমস্ত বই পুস্তক।
    (২)    পাঠ্য বিষয় সমূহের প্রতিটির জন্য ২টি করে খাতা (শ্রেণির ও বাড়ির কাজের জন্য)
    (৩)    কোন বিশেষ বা অতিরিক্ত (একাডেমির নির্দেশক্রমে।)
    (৪)    টিউটোরিয়াল পরীক্ষার/মিডর্টাম/ক্লাশ টেষ্ঠ খাতা (শুধুমাত্র পরীক্ষার জন্য ব্যবহৃত হবে।)
    (৫)    ডায়েরী।
    (৬)    ১টি রাবার।
    (৭)    ২টি পেন্সিল (১ম,২য় শ্রেণি)।
    (৮)    কলম ৩য় শ্রেণি থেকে উপরের শ্রেণি গুলোর জন্যে।
    (৯)    ১টি সার্পনার।
    (১০)    ১টি ইনসট্রোমেন্ট বক্স।
    (১১)    অংকন সামগ্রী।

    শিক্ষার্থীর করণীয়
        আমি নির্দিষ্ট সময়ে মাদ্রাসায় আসব।
        আমি শৃঙ্খলা রক্ষা করে এসেম্বিলীতে উপস্থিত থাকব।
        ঘন্টা বাজবার সঙ্গে সঙ্গে শ্রেণি কক্ষে পাঠে মন দেব।
        আমি শ্রেণিতে এমনভাবে কথা বলব যেন অন্যের কাজে ব্যাঘাত না ঘটে।
        আমি শ্রেণিকক্ষ পরিস্কার রাখব।
        সানন্দে অনুসন্ধিৎসু মন দিয়ে অধ্যয়ন করব।
        মাদ্রাসায় চলাফেরার সময় দোঁড়াদোঁড়ি করব না।
        সময়ের মূল্য বুঝে কাজ করব।
        কখনও মিথ্যা কথা বলব না।
        বাড়ীতে ঠিকমত লেখাপড়া করব।
        পিতা-মাতা ও গুরুজনদের কথা মেনে চলব।
        আমার উপরের শ্রেণিতে অধ্যয়রত ছাত্র-ছাত্রীদের সম্মান করব।
        গহপাঠীদের সঙ্গে ভ্রাতৃত্বসুলভ আচারণ করব এবং আমার নীচের শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের প্রতি ¯েœহশীল হব।
        দিনে কমপক্ষে একটি ভাল কাজ করব।
        মাদ্রাসার যে কোন অনুষ্ঠানে আমি একজন স্বেচ্ছাসেবক থাকব।
        মাদ্রাসার সম্পদের রক্ষাবেক্ষণ করব, ক্ষতি করব না।
        মাদ্রাসার যেখানে সেখানে খেলব না ও কফ্-থুথু ফেলব না।
        শিক্ষকের কাছে থেকে নির্ভয়ে ও নিঃসংকোচে অজানাকে জানার চেষ্টা করব।
        আমি সর্বদা শিক্ষক শিক্ষিকাবৃন্দের অনুগত থাকব, মাদ্রাসার সকল নিয়ম শৃঙ্খলা ও আইন-কানুন মেনে চলব।